ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারে বিরুদ্ধে সংগঠনের এক নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে ফেনী রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে উপজেলা শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত জুবায়ের তুমুল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতার মা নিলুফা আক্তার ও ভাবি ফাতেমাতুজহুরা এবং ছোট বোন নাগিস আক্তারসহ পরিবারের নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত জুবায়ের তুমুল সাংবাদিকদের কাছে তার বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার চোরাকারবারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত ১৬ মার্চ ছাত্রলীগ সভাপতি দিদারের পিকাপ বোঝাই চোরাইপণ্য (কাপড়) মহাসড়কের মুহুরিগঞ্জ এলাকা থেকে ছিনতাই হয়ে যায়। এই ঘটনার জন্য তিনি তুমুলকে দায়ী করে তার কাছে বিশ লাখ টাকা দাবি করে। দাবি করা টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতা দিদারের নেতৃত্বে নুর মোহাম্মদ, পারভেজ, ইমন ও সোহাগ দিদারের বাড়িতে হামলা করে। হামলাকারীরা দিদার ও তার চাচা অ্যাডভোকেট শহীদ উল্যাহসহ চার ঘরে হামলা ও তাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাজনিত কারণে বাড়ি ছাড়া রয়েছে বলে তারা জানিয়েছেন ।
শওকত জুবায়ের তুমুল বলেন, এ ঘটনায় ছাগলাইয়া থানায় অভিযোগ দিলেও তা আজ পর্যন্ত গ্রহণ না করায় বুধবার দুপুরে ফেনীর ছাগলানইয়া সিনিয়র জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা