শুক্রবার (৩০ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের জনগণের কাছ থেকে যদি আমরা সাড়া না পেতাম, তাদের সমর্থন যদি না পেতাম, তারা যদি ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী না করতো, তাহলে আমরা ক্ষমতায়ও আসতে পারতাম না। এ সাফল্য ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের পথে আমরা হাঁটতে শিখে গেছি। আমরা আর পিছু হটতে চাইনা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে এ অগ্রযাত্রার পথ যেন থেমে না । ২০২১ সাল নাগাদ আমাদের লক্ষ্য মধ্যম আয়ের দেশ, দেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্তভাবে গড়ে তুলব। আমরা ২০২০ সালে জাতির পিতার শততম জন্মবার্ষিকী পালন করবো। আর সেই সময়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় তা আমরা উদযাপন করতে পারবো।
জনসভায় কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ডা. ইসহাক মিয়ার সভাপতিত্বে জোড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।