খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়ার, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপকি হারুনুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন প্রমুখ।
সভায় নেতার অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার হুশিয়ারি দেন।
আরও পড়ুন: রাজশাহীতে বালু নিয়ে আ’লীগ-যুবলীগ নেতার দ্বন্দ্বে ঝাটা মিছিল