কুমিল্লায় দ্বিতীয় দিনে ১ হাজার ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত

কুমিল্লাকুমিল্লা বোর্ডের এইচএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় মঙ্গলবার (৩ এপ্রিল) বোর্ডের অধিভুক্ত ৬ জেলায় ১ হাজার ১৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, কুমিল্লায় ৩১১ জন, চাঁদপুরে ৯০ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১৬৩ জন, নোয়াখালীতে ২৫৪ জন, লক্ষ্মীপুরে ৭৩ জন ও ফেনীতে ১২৮ জন পরীক্ষায় অংশ নেয়নি। ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর ও লক্ষীপুরে পরীক্ষায় অসুদপায় অবলম্বনের জন্য দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার জন্য কুমিল্লার লালমাইয়ে ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়। গত সোমবার বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় ৩১১ জন অনুপস্থিত ছিল।’