চট্টগ্রামে নয়াদিগন্ত পত্রিকার সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামইতিহাস বিকৃতির অভিযোগে নয়াদিগন্ত পত্রিকার সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জাবেদুল আলম মাসুম বাদি হয়ে বুধবার (৪ এপ্রিল) মহানগর হাকিম আল ইমরানের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় পত্রিকাটির সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক মোরশেদ হাসান খানকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৬ মার্চ ড. মোরশেদ হাসান খান জ্যোতির্ময় জিয়া শিরোনামে একটি কলাম লিখেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর অবদান নিয়ে মিথ্যাচার করেন। এ ঘটনায় বুধবার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক ও নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক এবং প্রকাশককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।