রবিবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিআরটিসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় একটি বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। একই সময় ফেনী থেকে আরেকটি বাস নোয়াখালীর উদ্দেশে রওয়ানা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।
বিআরটিসি বাস সার্ভিসের সোনাপুর বাস ডিপোর প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজহামান বাংলা ট্রিবিউনকে জানান, নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক বাজার থেকে সোনাপুর পর্যন্ত ১০, মাইজদী ১৫, চৌমুহনী ২৫, জমিদারহাট ৩০, সমিরমুন্সি ও সেবারহাট ৪০; দাগনভূঞা, বেকেরবাজার ও সিলোনিয়া ৫০; মহিপাল ৫৫ ও ফেনী সদর হাসপাতাল পর্যন্ত ৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।