কোটা সংস্কারের দাবিতে চবিতে ক্লাস বর্জনের ঘোষণা

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কোটা সংস্কারের দাবিতে সোমবার (৯ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্বনিদ্যালয়ের প্রধান সমন্বয়ক মো. আরজু এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ-ইনস্টিটিউটের ফেসবুক গ্রুপগুলোতে ক্লাস বর্জনের বিষয়টি জানানো হয়েছে। সবাই সোমবার ক্লাস বর্জন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া সকালে  ষোলশহর স্টেশনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।