নিহত সফিকুর রহমান ছনুয়া গ্রামের বাসিন্দা। তিনি জামি ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে কসকাবাজারে একটি চা দোকানে সফিকুর বসা ছিলেন । তখন দুর্বৃত্তরা ওই চা দোকানে তাকে প্রকাশ্যে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।