বায়েজিদ বোস্তামী থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ স্থানীয় যুবলীগ নেতা দিদার মহিউদ্দিনের অনুসারী বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ তিনজন হলো মোস্তফা কামাল পাশা (৩৫), পারভেজ (২১) ও রনি (২০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, তারা হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রং মাখামাখিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।