বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এই আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর বিধান কানুনগো জানান, ২০১৪ সালের ১৮ জুন খাগড়াছড়ি জেলার দিঘীনালায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইসমাইল হোসেন, ফারুক হোসেন ও ইমন হোসেন নামে তিন যুবক। ইসমাইল ও ফারুক দিঘীনালা উপজেলার বাছামেরং এলাকার মর্তুজ আলী ও আক্কাস আলীর ছেলে এবং ইমন হোসেন একই উপজেলার বড়মেরং গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।
এই ঘটনা জানাজানি হলে কিশোরীর মা বাদী হয়ে দিঘীনালা থানায় মামলা দায়ের করেন। পরে তিন ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মামলা চলাকালীন ভিকটিম বিগত ২২ জুন বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়। এই মামলায় পুলিশ ২০১৪ সালের ১১ ডিসেম্বর তিনজনকে জড়িয়ে চার্জশিট দেয় তদন্তকারী কর্মকর্তা। মামলাটিতে ২০ জন সাক্ষীর মধ্যে বাদী, ভিকটিম, তদন্তকারী কর্মকর্তা, দুইজন চিকিৎসক ও তিনজন ম্যাজিস্ট্রেটটসহ সর্বমোট ১২ জন সাক্ষীকে আদালতে উপস্থিত করে রাষ্ট্রপক্ষ। চলতি মাসের ১০ তারিখে উভয়পক্ষের মধ্যে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয় এবং এই মামলার আদেশ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবির ও অ্যাডভোকেট আবুল হোসেন জানান, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা এই ব্যাপারে উচ্চ আদালতে যাবেন।