চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০জন আহত হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই উপজেলার মুনসা বাদমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম নগরীতে যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত খাদ থেকে বাসটি তোলা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি দুর্ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন,‘বাসে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি। বাসের জানালার গ্লাস ভেঙ্গে ৮ থেকে ১০ জন যাত্রী হাত, পা ও শরীরের বিভিন্ন কেটে গেছে। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত।