কুমিল্লায় বাস চাপায় যুবক নিহত

 

কুমিল্লাকুমিল্লায় বুড়িচংয়ে বাস চাপায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (সকালে) বুড়িচং নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘতনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত ফারুক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার সকালে  নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ওই যাত্রীবাহী বাসের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বাস পুলিশ হেফাজতে রয়েছে।