‘স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে’

ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনআওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি উল্টাপাল্টা বকছে বলে মন্তব্য করেছেন স্ব্যাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে-ঘুরবে, স্যাটেলাইট উৎক্ষেপণ দেখে বিএনপির মাথা উল্টে গেছে।’

রবিবার (১৩ মে) দুপুরে ফেনী সার্কিট হাইজে জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্ব্যাস্থ্যমন্ত্রী বলেন, ‘খেলার মাঠে বিএনপিকে ফাউল করা হবে। খেলা হবে মাঠে। ফাইনাল খেলা। সেই খেলায় বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ। আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বিকালে ফেনীর ফুলগাজীতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ১৪ দলের আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। জনসভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদনেতা শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক  দিলীপ বড়ুয়াসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।