ওসি জানান, আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শহরের কাজী পাড়ায় কাজী মাহমুদ শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টে জুয়া খেলা চলছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ৩৩ জনকে ১ লাখ ৫৮ হাজার ৪শ’ টাকাসহ আটক করা হয়। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি)মো. সোহেল রানা প্রত্যেককে ৩ দিন করে কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।