বুধবার সকালে লক্ষ্মীপুর শহরের শিশু র্পাক এলাকা থেকে চিহ্নিত ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রফতার করেছে ডিবি পুলিশ। এদের একজনের নাম নাছির উদ্দিন চৌধুরী মাজেদ ও সৈয়দ নুরুল আলম টিটু।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থার ইন্সেপেক্টর আবুল কালাম আজাদ জানান, মাজেদ ও টিটু দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তাদের কাছে থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া শহরের শহরের মোবারক কলোনি থেকে মাদকসেবী কামাল হোসেনকে ২০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।