নিহত ইসমাইল হোসেন রামপুর গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নিহতের ছোট ভাই জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় কয়েকজন লোকের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ১০টার দিকে দেশি অস্ত্র নিয়ে কিছু লোক জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পরে জাহাঙ্গীরের ছেলে রিপনকে কুপিয়ে আহত করে। এ সময় রিপনকে বাঁচাতে তার চাচা ইসমাইল দৌড়ে এলে হামলাকারীরা তাকে লক্ষ করে বল্লম ছুড়ে মারে। বল্লম ইসমাইলের গলায় বিঁধলে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত ইসমাইলের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।