ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, ছয় দোকান পুড়ে ছাই

ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরুল আলম (২৮) নামে এক দোকান কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরে ট্যাংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনী জেলা ফায়ার স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভূঞা অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলা যাচ্ছে না।’

ফায়ার সার্ভিস ও দোকান মালিক সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে আরকে হার্ডওয়ারে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় দোকানের কর্মচারী নুরুল আলম নিহত ও  কয়েকজন আহত হন।

সূত্র জানায়, এসময় পাশের সুকমল পালের দোকান, ইমো মেডিসিন, ফেরাজ হার্ডওয়ার, মনছুর হার্ডওয়ার ও মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারেও আগুন ধরে যায়।