নিহত সিনথিয়া বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় মাকসুদা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সিনথিয়া সবার বড় ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সিনথিয়া। পথে বসুরহাট বাজার এলাকায় পৌঁছালে মুরগির বাচ্চাবাহী একটি দ্রুতগতির পিকআপ তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।