মৃত আব্দুর শুক্কুর কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের অছিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘দুপুর ১২টার দিকে মাছ ধরে উপকূলে ফেরার সময় বঙ্গোপসাগরের কলাতলী পয়েন্টে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এরপর দায়িত্বরত লাইভগার্ড কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। এ সময় একজনকে মৃত অবস্থায় ও ১১ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুজিবুল হক জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও আশপাশের এলাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশের সমুদ্রবন্দরগুলোকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল রয়েছে। আরও দুদিন ধরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।