র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মো. আশরাফ গাইবান্ধা জেলার উত্তর গাগুয়া এলাকার আইন উদ্দিন শেখের ছেলে।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান,প্রাইভেটকার যোগে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্ণেলহাটের সততা ফার্নিচারের সামনে বিশেষ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারটিকে থামানের সংকেত দিলে মো. আশরাফ প্রাইভেটকারটি র্যাবের চেকপোস্ট অতিক্রম করে রাস্তার পাশে থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ৭১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।