কক্সবাজারে গাছচাপায় রোহিঙ্গা নিহত

কক্সবাজারকক্সবাজারের উখিয়ায় গাছচাপা পড়ে মোহাম্মদ আলী (২০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আলী উখিয়ায় জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের বাসিন্দা। তার পিতার নাম হোসেন আহম্মদ।
ওসি জানান, মঙ্গলবার সকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে একটি গাছ পড়ে যায়। এসময় গাছচাপায় মোহাম্মদ আলী নিহত হয়।