এর আগে গত সোমবার (১৮ জুন) নরসিংদী শহরের বাদুয়ারচর এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ে নিহত হন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আরিফ ও তার পাঁচ বন্ধু হাতিয়ার মেঘনা পাড়ের চেয়ারম্যানঘাট এলাকায় বেড়াতে যায়। এসময় চেয়ারম্যানঘাটের পল্টুনে ওঠে সেলফি তুলতে গেলে আরিফ নদীতে পড়ে যায়। তখন নদীতে জোয়ার ছিল। জোয়ারের পানিতে আরিফ ঘাটের পল্টুনের নিচে তলিয়ে যায়। এসময় তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে আরিফের সন্ধান পায়নি। পরে, বিকাল সাড়ে ৪টায় পল্টুনের নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
চেয়ারম্যানঘাট ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, নিহতের লাশ বিকাল ৪টায় উদ্ধার করা হয়। পরে বিকাল ৫টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা ও ২ মেয়ে নিহত