আটক দুই পাচারকারী হলেন, আব্দুল মালেক (৪৫) ও রুমা আক্তার (২০)। তাদের দুজনের বাড়ি বাঁশখালীর ছনুয়া এলাকায়।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা এক শিশুকে বিকালে নগরীর মুরাদপুর থেকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছে জিম্মি অপহৃত আরও দুই শিশুকে উদ্ধার করা হয়।’