বান্দরবানে পাহাড় ধসভারী বর্ষণের কারণে বান্দরবান রুমা সড়কের দনিয়াল পাড়া এলাকায় পাহাড় ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণ মন্দির এলাকায় বেইলি ব্রিজ ডুবে গিয়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (২ জুলাই) গভীর রাত থেকে এই ভারী বর্ষণ শুরু হয়।
IMG_20180703_142554
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়ক ও বেইলি ব্রিজ ডুবে গেছে। এর ফলে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আশা করছি, কাজ শেষ হয়ে গেছে এই সমস্যা আর থাকবে না।’