বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বি‌চ্ছিন্ন

বান্দরবান-চট্টগ্রামের প্রধান সড়কটি পা‌নিতে ডুবে গেছে




চট্টগ্রামের সাতকা‌নিয়ার বাজা‌লিয়ার মাহা‌লিয়া এলাকায় বান্দরবান চট্টগ্রামের প্রধান সড়কটি পা‌নিতে ডুবে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বি‌চ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রবল বর্ষণের কারণে সড়কটি ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বি‌চ্ছিন্ন হয়ে যায়।
পানিতে সড়কটি ডুবে যাওয়ার পর পরই দূর পাল্লার সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

বান্দরবানে সড়ক ডুবে যাওয়া সারাদেশের সঙ্গে যোগাযো বিছিন্ন



এদিকে সকাল থেকে বান্দরবান রাঙ্গামা‌টি সড়কের স্বর্ণ ম‌ন্দির এলাকার বেইলি ব্রিজটি ডুবে যাওয়ার কারণে বান্দরবান-রাঙ্গামা‌টি সড়ক যোগাযোগ ও রুমার দ‌নিয়াল পাড়ায় সড়কের উপর পাহাড় ধসে পরায় বান্দরবান রুমা-সড়কটিও যোগাযোগ বি‌চ্ছিন হয়ে পড়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান রুমা সড়ক ও বেইলি ব্রিজে ডুবে যাওয়ার কারণে বান্দরবান রাঙ্গামা‌টি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেরই সংস্কার কাজ চলছে। আশা কর‌ছি শিগগির কাজ শেষ হয়ে যাবে। তখন আর এ সমস্যা থাকবে না।’