এদিকে তেল উত্তোলন কার্যক্রমের কারণে আজও আপ লাইন বন্ধ রেখে দিনভর কার্যক্রম চালানো হয়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
জ্বালানি তেল উত্তোলন সম্পর্কে রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) শাহ্ শফিকুর মোহাম্মদ বলেন, ‘মূলত পরিবেশ রক্ষার দিক বিবেচনা করেই এসব জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে। ট্রেন চলাচল এবং ট্রেন উদ্ধার কাজ নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। পানি থেকে জ্বালানি তেল উত্তোলন করার মতো রেলওয়েতে কোনও বিশেষজ্ঞ না থাকায় জেলা প্রশাসনের উদ্যোগ এবং
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যেই আমাদের এই প্রয়াস।’
উল্লেখ্য, গত ৩০ জুন শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের জ্বালানি তেলভর্তি ৯টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পরে যায়। এসময় বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের জলাশয়ে ছড়িয়ে পরে।