রাস্তায় জনদুর্ভোগ ও বেশি দামে বীজ বিক্রি, তিন জনের জরিমানা

ময়লা সরানো হচ্ছেফেনীতে যানজট সৃষ্টি, বেশি দামে বীজ বিক্রি ও খাদ্যে ভেজাল মেশানোর দায়ে তিন জনকে মোট ১ লাখ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) তাদেরকে জরিমানা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহেল রানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফলের ট্রাক রেখে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় মহিপালের শাহাদ এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আনসার ক্যাম্পের পাশে দক্ষিণ চাড়িপুরে আল আমিন চিড়া-মুড়ি মিলের কারখানায় বুট ভাজির সঙ্গে কেমিক্যাল রঙ মিশিয়ে ভাজার দায়ে প্রতিষ্ঠানের মালিক হাজী আব্দুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় দুই ড্রাম রঙ। এছাড়া মহিপালের মহিপাল বীজ ভাণ্ডারের মালিকের বিরুদ্ধে আগে থেকেই বেশি দামে সরকারি বীজ বিক্রির অভিযোগ ছিল। দোকানে গিয়ে দেখা যায়— নোয়াখালীর সেনবাগের ফকিরহাটের জিরুয়া গ্রামের কৃষক আবুল খায়েরের কাছে ১০ কেজি বি আর -২২ ভিত্তি বীজ ৮০০ টাকায় বিক্রির প্রস্তাব করেছেন। আরও একজন ক্রেতা পাওয়া যায় যার কাছে ১০ কেজি বীজ ৮৫০ টাকা দাম চেয়েছেন। ১০ কেজি বি আর-২২ ভিত্তি বীজের সরকার নির্ধারিত মূল্য ৬৩০ টাকা। বেশি দামে বীজ বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক আবুল খায়ের মুন্সিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক বীজ মার্কেটিং অফিসের উপ-পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ উথাপন করেন।

বীজ বিক্রির দোকানে অভিযানঅভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।