টাঙ্গাইলে ৫৭২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

ফেনসিডিলসহ আটক তিন মাদক ব্যবসায়ীটাঙ্গাইলে ৫৭২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। বুধবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক তিন মাদক ব্যবসায়ী হলো চাপাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত শামস উদ্দিনের ছেলে তোফাজ্জল (২৭), মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার আব্দুর রবের ছেলে আশরাফুল (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকদ্রব্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে একটি মালবোঝাই ট্রাক রওনা হয়েছে। পরে র‌্যাবের একটি দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মোড় সংলগ্ন কাজলি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যমতে একটি মালবোঝাই ট্রাকের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৫৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে।