নিহত কাউসার বুড়িচং উপজেলার বেলবাড়ি গ্রামের আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামে একটি পোল্ট্রি খামারে ১৫ বছর ধরে কাজ করতো কাউসার। বুধবার খামার মালিক আলমগীর হোসেন সুমনের সঙ্গে কাউসারের কথা কাটাকাটি হয়।এসময় সুমন গাছের মোটা ডাল দিয়ে কাউসারের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন কাউসারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর সুমন পালিয়ে যায়।
পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।