চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন মতিঝরণা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজনের বয়স ২৫ এবং আরেকজনের ৩৫।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গরীর খুলশী থানাধীন মতিঝরণা এলাকায় একটি মালবাহী মাইক্রোবাস তল্লাশি করার উদ্দেশে থামাতে চাইলে মাইক্রোবাসে থাকা আরোহীরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালালে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৮৫ কেজি গাঁজা ও ১ অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।