আটক ব্যক্তিরা হলেন ওই এলাকার অস্ত্র তৈরির কারিগর আব্দুল হাকিম (৩৮) ও মো. শহিদুল্লাহ (৩১)।
র্যাব কোম্পানি কমান্ডার মেহেদী হাসান জানান, রাতে দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। এ সময় ২০টি বন্দুক, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক আব্দুল হাকিম ও মো. শহিদুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।