নানিয়ারচরে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

নানিয়ারচরে ভোটগ্রহণ চলছেরাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইংডিং আব্দুল মান্নান বলেন, ‘ভোটার উপস্থিতি বেশ ভালো। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’

নানিয়ারচরে ভোটগ্রহণ চলছেঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মহিউল ইসলাম বলেন, ‘ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা আছে। কেন্দ্র থেকে দূরে সেনাবাহিনী ও বিজিবির স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নিরাপদে ভোট দিয়ে চলে যাচ্ছেন।’

ভোট দিতে আসা কালা মনি চাকমা বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়েছি। কোনও প্রকার বাধা পেতে হয়নি। আশা করছি আমার প্রার্থী জয় যুক্ত করবেন।’

ভোটারদের লাইনভোট দিয়ে বাড়ি ফেরার পথে আব্দুল আলিম বলেন, ‘খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোথাও কোনও বাধা পেতে হয়নি। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে। ’

রিটার্নি কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, উপ-নির্বাচনে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কার হচ্ছে। চারটি ইউনিয়নের মোট ৩২,৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সার্বিক নিরাপত্তার কাজে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাব কাজ করছে।

Rangamati--Naniyarchar-Pic-(10)জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আর প্রনতি চাকমা উপ-নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। নির্বাচনে একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমা লড়ছেন দোয়াত কলম নিয়ে।

প্রসঙ্গত, গত ৩ মে নিজ কার্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা। তার মৃত্যুর পর শূন্য আসনে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।