স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত সাহাব উদ্দিনের ঘরে ঢুকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরে থাকা সাহাব উদ্দিনের স্ত্রী ও ছেলেমেয়েদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, একই বাড়ির সাহাব উদ্দিনের চাচাতো ভাই সাদ্দাম (৩০) নিহতের স্ত্রী আলেয়া বেগমকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। এই বিষয়ে ভিকটিমের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি থানায় অভিযোগ করেছিলেন। ওই ঘটনার সঙ্গে হত্যার কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।