কক্সবাজার পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

 

কক্সবাজার

কক্সবাজার পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মুজিবুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১২ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

২৫ জুলাই রাত সোয়া ১১টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল মতে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২, ৩নং ওয়ার্ডে শাহিনা আকতার পাখি, ৪, ৫, ৬নং ওয়ার্ডে ইয়াসমিন আক্তার, ৭, ৮, ৯নং ওয়ার্ডে জাহেদা আক্তার এবং ১০, ১১, ১২নং ওয়ার্ডে নাসিমা আক্তার বকুল কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে আক্তার কামাল (দ্বিতীয়বার), ২নং ওয়ার্ডে মিজানুর রহমান (দ্বিতীয়বার), ৩নং ওয়ার্ডে মাহবুবুর রহমান মাবু (তৃতীয়বার), ৪নং ওয়ার্ডে দিদারুল আলম রুবেল, ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দীন সিকদার, ৬নং ওয়ার্ডে ওমর ছিদ্দিক লালু (দ্বিতীয়বার), ৭নং ওয়ার্ডে আশরাফুল হুদা জামশেদ (তৃতীয়বার), ৮নং ওয়ার্ডে রাজবিহারী দাশ (তৃতীয়বার), ৯নং ওয়ার্ডে হেলাল উদ্দীন কবির (দ্বিতীয়বার), ১০নং ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু , ১১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু, ১২নং ওয়ার্ডে কাজী মোর্শেদ আহমেদ বাবু।

কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি বুথ ছিল। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেন। একইভাবে ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮৩ হাজার ৭২৮ জন ভোটার ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। সার্বিকভাবে এক হাজারের বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি, ৫০ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল। ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে ছিলেন।