শুক্রবার (২৭ জুলাই) দুপুরে আখাউড়া উপজেলার নাছরীন নবী পাইলট স্কুল মাঠে আয়োজিত উপজেলা মহিলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়ার সময় নারীদের কোনও অধিকার দেওয়া হতো না। তাদের ওপর এসিড মারা হতো।’
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ অনেকে। সমাবেশে আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেত্রীরা উপস্থিত ছিলেন।