শুক্রবার (২৭ জুলাই) ভোর রাতে টেকনাফের পূর্ব গোদারবিলে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাব্বিরকে আটক করা হয়। র্যাব-৭ টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট মির্জা শাহেদ একথা জানিয়েছেন।
তিনি বলেন, পূর্ব গোদারবিলে একটি বাড়িতে ইয়াবার চালান কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে র্যাবের একটি দল পূর্ব গোদারবিলে আবদুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পলিথিন ব্যাগসহ ইয়াবা ব্যবসায়ী সাব্বিরকে আটক করা হয়। তবে আরেক ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইয়াছিন পালিয়ে যায়। এ ঘটনায় ইয়াছিনকে পলাতক দেখিয়ে ইয়াবাসহ আটক ব্যক্তিকে এজাহারভুক্ত আসামি করে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ইয়াবাসহ র্যাবের হাতে আটক ব্যক্তিকে শুক্রবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।