বান্দরবানের লামা থেকে একটি একনলা দেশীয় বন্দুকসহ মো.ইলিয়াছ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় ছনখোলার নওশাতলী এলাকার আবুল কালাম এর পাহাড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক মো.ইলিয়াছ ফাঁসিয়াখালী ইউনিয়নের ফুটের ঝিড়ি এলাকার আমির হোসেনের ছেলে।
বান্দরবানের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারের নির্দেশে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, ৩টি কাটুর্জ, ২টি খালি কাটুর্জ ও ১টি ব্যাগসহ মো. ইলিয়াছকে আটক করে বলে পুলিশ জানায়।
বান্দরবান পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, ‘এ ব্যাপারে লামা থানায় ১৮৭৮ ধারায় একটি মামলা হয়েছে।’