নিহত দুই শিশু হলো- বেড়তলা গ্রামের মো. সালাউদ্দিনের মেয়ে হ্যাপি (৫) ও ফরিদ মিয়ার মেয়ে তানহা (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম ও নিহতদের চাচা ফিরোজ মিয়া জানান, বাড়ির লোকজনের অগোচরে দুই শিশু পাশের পুকুরে যায়। পরে দুইজনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা স্বজনদেরকে খবর দেয়। পরে স্বজনেরা এসে তাদের লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।