আমজাদকে প্রথমে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে নগরীর বেসরকারি সার্জিস্কোপ-২ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত দুইজন হলেন, চট্টগ্রাম নগরীর রাত্তারপুল চন্দ্র পুকুর পাড় এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে মো. রুবেল (২৩) এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (২২)। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রুবেল চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের আইসিইউতে আছেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা অন্যত্র নিয়ে গেছেন।
পুলিশ জানিয়েছে, ‘ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে ভুক্তভোগী তিন জন মোটরসাইকেলে চড়ে ফটিকছড়ি যাচ্ছিলেন। নজু মিয়ার হাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে যান।