রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশগত সমীক্ষা পরিচালনা করবে ইক্যাড ও আইওএম





ইক্যাড ও আইএমও`র সংবাদ সম্মেলনকক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও অন্যান্য এলাকার ক্যাম্পে পরিবেশগত সমীক্ষা পরিচালনা করবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (ইক্যাড) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে পরিবেশগত পরিবর্তন, পর্যবেক্ষনের মাধ্যমে কেউ যেন কোনও ঝুঁকির মধ্যে না পড়ে এ লক্ষে কাজ করা হবে। বুধবার (১লা আগস্ট) সকাল ১১টার দিকে কক্সবাজার একটি হোটেলের সম্মেলন কক্ষে সমীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে জানানো হয়, রোহিক্ষা ক্যাম্পে বায়ু, পানি, জীববৈচিত্র, বনায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের কাজ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এই সমীক্ষায় পরিবেশগত পরিবর্তনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম,বিশেষ অতিথি ছিলেন আইএসসিজি'র জেষ্ঠ্য সমন্বয়ক সাম্বুল রিজভী,আইওএম'র বাংলাদেশ প্রধান জিওরজি গিগাউরি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জলবায়ু বিশেষজ্ঞ ড.সালিমুল হক।