স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

গ্রেফতার

দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আজাদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৬ আগস্ট) বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (০৫ আগস্ট) রাতে নগরীর বাকলিয়া থানাধীন নাপিতপাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে গ্রেফতার আসামি আজাদ দশম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকেলে তাকে বহদ্দারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আজাদ ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পরিচিত একজনের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে। এছাড়াও চান্দগাঁও থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট আছে।