বান্দরবানে আগুনে ৮০টি ঘর পুড়ে ছাই

আগুনে পুড়ছে বসতঘরবান্দরবানের মধ্যমপাড়ার মারমা বাজার ও পাশের বস্তিতে আগুন লেগে বাজারশেডসহ প্রায় ৮০টি ঘর পুড়ে গেছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে আগুনের এ ঘটনা ঘটে। মৃদুল বড়ুয়া নামের স্থানীয় এক বাসিন্দার রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আগুনে পুড়ছে বসতঘরস্থানীয়রা আরও জানান, দুপুরে মৃদুল বড়ুয়ার বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের বসতিবাড়ি ও বাজারশেড আগুনে পুড়ে যায়। এতে বাজারশেডসহ মাসিং প্রু মারমা, উক্যহ্লা মারমা, অংচাইমং মারমা, অং থোয়াইমং মারমা ও উইনু চিং মারমার বাড়িসহ প্রায় ৮০টি বসতঘর পুড়ে যায়। পরে বান্দরবান দমকল বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পুড়ছে বসতঘরবান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থালে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে বাজারশেডসহ ৮০টির মতো বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।