ধরখার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, আবেদা খাতুন উপজেলার টানমান্দাইল এলাকায় পায়ে হেঁটে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে হাশিমপুর এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, মোটরসাইকেলটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আবেদা খাতুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া মহল্লায়।