গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভ্যান চালকের মৃত্যু

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কামাল উদ্দিন (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীসংলগ্ন ঝুট র‌্যালী ঘাট-২ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত কামাল হোসেন ভোলার চর ফ্যাশন এলাকার আব্দুল মালেকের ছেলে।

কামাল উদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, কামাল হোসেনের ভ্যানে করে একটি ওয়েল্ডিং গ্যাস সিলিন্ডার জাহাজে তোলার জন্য ঘাটে নিয়ে আসা হয়। পরে  সিলিন্ডারটি নদীর পাড়ে ভ্যান থেকে নামানোর সময় হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সদরঘাট থানার এসআই  নয়ন বড়ুয়া কাছে হস্তান্তর করা