ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দরপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আগামীকাল মঙ্গলবার  ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট র্পযন্ত ৬ দিন বন্ধ থাকবে। এসময় বন্দর দিয়ে ভারতে সব ধরনের পণ্য আমদানি রফতানি র্কাযক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, ঈদুল আজহা উপলক্ষে ২১-২৬ আগস্ট পর্যন্ত স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি লিখিতভাবে ভারতীয় ব্যবসায়ীদরে জানানো হয়েছে। ২৭ আগস্ট থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু থাকবে। তবে আমদানি রফতানি বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।