আরজিনা হত্যার বিচার দাবিতে মনববন্ধন করছেন স্থানীয়রাফেনীর দাগনভুইয়ায় গৃহবধু আরজিনা আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। বুধবার (২৯ আগস্ট) দুপুরে ফেনী শহরের শহীদ সালাউদ্দিন মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয়রাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা দেশে নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে আরজিনা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তি বিধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সকালে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ আরজিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। আরজিনা আক্তার ফেনী শহরের বারাইপুর এলাকার আবু তাহেরের মেয়ে।