উদ্ধার লাশ হচ্ছে টেকনাফের লম্বাবিলের আবদুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) এবং ইউসুফ আলীর (৭৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাংয়ের কাছাকাছি নাফ নদীর তীরে দুটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশে খবর দিলে, হোয়াইক্যং ফাঁড়ির আইসি দীপংকর কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় পৃথকভাবে লাশ দুটি উদ্ধার করে। পরে নিখোঁজ পরিবারে লোকজনকে খবর দিলে,তারা এসে লাশ দুটি শনাক্ত করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, নিখোঁজ দাদা-নাতনির লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেয়নি। ফলে লাশ দুটি ময়নতদন্তা ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।