জমি নিয়ে বিরোধ, ছেলের হাতে বাবা খুন

খুনজমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে নেজাম উদ্দিনের হাতে বাবা কালা মিয়া (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ সেপ্টেম্বর)ভোর সকাল ৫টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হিমছড়ি জেমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছেলে পলাতক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সফিকুল ইসলাম চৌধুরী জানান, কালা মিয়ার দুই সন্তান। স্ত্রী মারা যাওয়ার পর তিন মাস আগে আবার বিয়ে করেন তিনি।এরপর থেকে বাবার সঙ্গে ছেলে নেজামের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে বাড়িতে ঢুকে দা দিয়ে বাবার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় কালা মিয়ার স্ত্রী ঘরে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।