ফেনীতে একশত কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ২

একশ’ কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় নুর পরিবহন নামে একটি ট্রাকও জব্দ করা হয়। রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। র‌্যব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ট্রাকচালক আবুল কালাম চট্টগ্রাম ডাবলমুরিং থানার মৃত সুলতান আহম্মদের ছেলে এবং তার সহকারী ওয়াসিম ফেনী জেলার দাগনভূঞার গণিপুর গ্রামের মৃত শফি উল্লাহর ছেলে।

র‌্যব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ফেনীর সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে  কয়েকজন মাদক ব্যবসায়ী ট্রাকে করে মাদক নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজাগুলো ট্রাকের ভেতরে বিশেষভাবে প্লাস্টিকের বস্তায় লুকানো ছিল।