সোমবার রাতে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার তিন জন এখন পুলিশ হেফাজতে রয়েছে। এর আগে সকালে স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ের ভেতর থেকে একে একে তিন রোহিঙ্গাকে গলা কাটাসহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে দ্রুত চাকমারকুল সেভ দ্য সিলড্রেন হাসপাতালে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত গলাকাটা এক রোহিঙ্গাকে এমএসএফ হাসপাতালে ও অন্য দুই জনকে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’
রোহিঙ্গারা জানায়, গত রবিবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয় জন রোহিঙ্গাকে অপহরণ করা হয়।